“এসএসসির সিলেবাস আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই”

২০২২ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। এর ওপরে পাঠদান শেষে পাবলিক পরীক্ষা নেওয়া হবে। তবে শিক্ষার্থীরা সিলেবাস আরও কমাতে দাবি করলেও কিন্তু তা আর সংক্ষিপ্ত করার সুযোগ নেই বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বুধবার (৬ অক্টোবর)এক অনুষ্ঠান শেষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, করোনা পরিস্থিতির কারণে ২০২১ সালেরও আগামী বছরের এসএসসি পরীক্ষার্থীদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। সেই সিলেবাসের আলোকে পরীক্ষা নেওয়া হবে। তবে সংক্ষিপ্ত সিলেবাসকে  আরো কমানোর জন্য আন্দোলন করলে সেটিকে আমলে নেওয়া হবে না। তার চেয়ে ক্লাসে পাঠদানের প্রতি মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।

করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। প্রায় দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর থেকে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা voiceofhello@gmail.com]

Comments are closed.