কলেজ টিসির অনলাইন আবেদন সময় বাড়ল

একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের কলেজ টিসির (ট্রান্সফার সার্টিফিকেট) অনলাইন আবেদনের সময় বাড়িয়ে আগামী ২০ মে পর্যন্ত করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ঢাকা শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের আবেদনের পরিপ্রেক্ষিতে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত নিয়মিত শিক্ষার্থীদের অনলাইন টিসি কার্যক্রমের সময় আগামী ২০ মে পর্যন্ত বৃদ্ধি করা হলো।

২০ মের পর অনলাইনে কলেজ টিসি কার্যক্রমের সময় আর বাড়ানো হবে না বলেও জানায় ঢাকা বোর্ড। সূত্র: জাগোনিউজ২৪.কম।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তোলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
voiceofhello@gmail.com]

Comments are closed.