“এসএসসির ফল প্রকাশের তারিখ ঘোষণা”

২০২১ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। আগামী ২৩ থেকে ২৭ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে।

সোমবার (২০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি থেকে ফলাফল প্রস্তুত করে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আগামী ২৩ ডিসেম্বরের পর যেকোনো দিন পরীক্ষার ফলাফল প্রকাশ হতে পারে।

এবারের মাধ্যমিক পরীক্ষায় মোট ২২ লাখ ২৭ হাজার ১১৩ জন পরীক্ষার্থী ছিল। ২০২০ সালের এ সংখ্যা ছিল ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন। সে হিসাবে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৭৯ হাজার ৩৩৪ জন বেড়েছে।

এছাড়া, দেশের বাহিরে আটটি দেশে ৪২৯ জন পরীক্ষার্থী এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষা পরীক্ষায় অংশ নিয়েছে।

“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন

[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখা পাঠানোর ঠিকানা voiceofhello@gmail.com]

Comments are closed.