চল তবে আকাশ হই,
মেঘের সাথে লুকোচুরি খেলব!
চল তবে সমুদ্র হই,
ঢেউ ঢেউ কথা বলব!
চল তবে বর্ণ হই,
শব্দ দিয়ে কবিতা লিখব!
চল তবে ভোর হই,
দিবসের আলোয় রঙিয়ে দিব!
চল তবে পাহাড় হই,
ঝরণা দিয়ে অশ্রু ঝরাবো!
চল তবে কুয়াশা হই,
শিশির হয়ে আকঁড়ে ধরব
চল তবে কবিতা লিখি,
পাটলিয়ে দিব বিশ্ব আমি!
চল তবে বৃষ্টি হই,
ঝড়ব আমি অঝরে!!
মো: আরমান
শিক্ষার্থী, দশম শ্রেণি, পেকুয়া সরকারি মডেল জি এম সি ইনষ্টিটিউশন, কক্সবাজার।
“ভয়েস অফ হ্যালো”র ফেসবুক ক্লিক করুন
“ভয়েস অফ হ্যালো”র ইউটিউব ক্লিক করুন
[শিশুরাই তুলে ধরবে শিশুদের অধিকারের কথা, আপনিও লিখুন আপনার কথা। লেখার পাঠানোর ঠিকানা
voiceofhello@gmail.com]
Comments are closed.